,

গেইলের শুধু এক ওভার বোলিংয়ের কারণ জানালেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলে শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও জাদু দেখিয়েছেন ক্রিস গেইল। ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে শেষ ওভারটি তিনিই করেছিলেন। চারটি ডট বল তুলে নিয়েছেন। ওই ওভারে ঢাকা করতে পেরেছে মাত্র দুই রান। তার বোলিংয়ের দক্ষতা দেখে পাশে দাঁড়িয়ে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা হেসেছেন। ওই ওভারে রংপুরকে ফিল্ডিংও করতে হয়নি খুব একটা।

বিপিএলের পুরো টুর্নামেন্টে এই এক ওভারই বল করতে পেরেছেন ‘বিশ্বসেরা অফস্পিনার’ গেইল। বিশ্বসেরা অফস্পিনার- এই উপাধিটা গেইল নিজেকেই নিজে দিয়েছেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গেইল বলেন, আমি আমার বোলিং নিয়ে কিছুটা হতাশ। আমি বিশ্বসেরা অফস্পিনার যদিও…(হাসি)।

তবে গেইল একেবারে মিথ্যেও বলেননি।

টি২০ ক্যারিয়ারে ৭৮টি উইকেট শিকার করেছেন। বিপিএলে ব্যাট হাতে গেইলের অনেক রেকর্ড, কিন্তু বোলিংয়ে নেই। বিপিএলে বোলিং করার সুযোগই পেলেন না ‘সেরা’ বোলার। এই নিয়েই গেইলের যত ‘অসস্তুষ্টি’।
কেন শুধু গেইলকে এক ওভারই বল করানো হলো? গেইলের এমন প্রশ্নের উত্তর দিয়েছেন মাশরাফি। রংপুরের অফিসিয়াল ফেসবুক পেজের লাইভে ম্যাশ বলেন, আমি কোচকে (টম মুডি) অনেকবার বলেছি, কোচ, ক্রিস্টোফার অন্যতম সেরা বোলার। তিনি বলেছেন, ‘না, না, না।’

https://youtu.be/0uro5t8ys4g

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে