,

নবীনগরে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটে। মঙ্গলবার উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর ও আকাবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের কমর উদ্দিনের ছেলে বাদল মিয়া ও আকাবপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে নুরুজ্জামান (২৭)।

স্থানীয়রা জানায়, বিকেলে মিরপুর দক্ষিণপাড়ার জলিল মিয়া বাড়ির গাছের ঢাল কাটতে গিয়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এসময় রাস্তা দিয়ে যাওয়ার সময় ভ্যানচালক বাদল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

অপরদিকে আকবপুর গ্রামে আবু কালাম মিয়ার বাড়িতে কাঠমিস্ত্রীর কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন নুরুজ্জামান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।

শিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহীন সরকার বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে আকাবপুর গ্রামের নূরুজ্জামান মৃত্যুর  তথ্য নিশ্চিত করেছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম শিকদার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাদল এর মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে