,

কসবায় মদসহ ছাএলীগের পাঁচনেতা কর্মী আটক 

news-image
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মদসহ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে বিজিবি। সোমবার সন্ধ্যায় উপজেলার গোপীনাথপর ইউনিয়নের দৌলতপুর ও পাতাবাজার সীমান্ত এলাকা থেকে তাদেরকে গ্রেফতারের পর রাতে মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারদের মধ্যে কসবা উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আজিমুর রেজা (২১) ও দ্বিন মোহাম্মদ স্বপন (২২) রয়েছেন। বাকি তিনজনের নামা জানা যায়নি। তারা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে  জানান, সোমবার সন্ধ্যায় সীমান্ত এলাকা থেকে ছাএলীগ নেতা আজিমুর ও দ্বিন মোহাম্মদসহ পাঁচ নেতাকর্মীকে পাঁচ বোতল মদসহ গ্রেফতার করা হয়েছে বলে বিজিবির করা মামলায় উল্লেখ করা হয়েছে। রাতে আটকদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

কসবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন  জানান, গ্রেফতারদের মধ্যে শুধুমাত্র দুইজন  ছাত্রলীগের, বাকি তিনজন সাধারণ ছাত্র। সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে বিজিবি সদস্যদের সঙ্গে ভুলবুঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে