সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দরের ব্যাংক বুথ খোলা থাকবে ছুটির দিনেও

news-image

অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার স্থলবন্দর দিয়ে ভ্রমণ কর জমা দেয়ার ‘জটিলতার’ অবসান হতে চলেছে। এখন থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও স্থলবন্দরের সোনালী ব্যাংকের বুথ খোলা থাকবে।
ভ্রমণ কর দেয়ার বিষয়ে যাত্রীদের সুবির্ধাথে একই সঙ্গে ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। শিগগিরই নতুন এ নিয়ম কার্যকর হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক বিন্দু ভূষণ বসাক ৩০ নভেম্বর স্বাক্ষরিত সোনালী ব্যাংকের ম্যানিজিং ডিরেক্টর ও সিইও বরাবরা লেখা চিঠিতে জানান, শুধুমাত্র রাজস্ব আহরণের স্বার্থে সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটির দিনসহ অন্যান্য দিন সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত খোলা থাকবে। পরবর্তীতে কেন্দ্রীয় সোনালী ব্যাংকের জিএম আবুল লায়েছ পাটোয়ারী গত ৪ ডিসেম্বর কুমিল্লার জেনারেল ম্যানেজারের কাছে লেখা এক চিঠিতে এ বিষয়ে অবগত করেন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মোবাইল ফোনে কালের কণ্ঠকে বলেন, ‘এ বিষয়ে ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক থেকে অনুমতি পাওয়া গেছে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই নতুন এ নিয়ম কার্যকর করা যাবে। ’

প্রসঙ্গত, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার পথে সব দেশের নাগরিকদেরকে পাঁচশত টাকা ভ্রমণ কর দিতে হয়। সোনালী ব্যাংকের নির্ধারিত রশিদের মাধ্যমে এ ভ্রমণকর জমা দিয়ে এর একটি কপি কাস্টমসকে দেয়ার নিয়ম রয়েছে। কিন্তু শুধুমাত্র সরকারি সময়সূচি মেনে ব্যাংক খোলা থাকতো বলে যাত্রীরা বিপাকে পড়েন।
এছাড়া কাস্টমস কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় ভ্রমণ কর নেয়া বন্ধ করে দিলে আরো সমস্যা দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা