,

আজ ‘ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ মোহাম্মদ আবু হামেদ স্মারকগ্রন্থ’র প্রকাশনা অনুষ্ঠান

মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং সরাইল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শেখ মোহাম্মদ আবু হামেদ এর স্মরণে ‘ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ মোহাম্মদ আবু হামেদ স্মারকগ্রন্থ’র প্রকাশনা অনুষ্ঠান আজ ১১ ডিসেম্বর ২০১৭, সোমবার সকাল ১০টায় সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি।

বিশেষ অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপি, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বার (অতিরিক্ত ডিআইজি)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্মারকগ্রন্থ প্রকাশনার কমিটির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান ঠাকুর। উক্ত অনুষ্ঠানে সবাইকে স্ববান্ধব উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন স্মারকগ্রন্থ প্রকাশনা কমিটির আহ্বায়ক সঞ্জীব কুমার দেবনাথ ও সদস্য সচিব শাহবাজ রিয়াদ।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে