সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতৃত্ব থেকে মাশরাফিকে সরানোর সুযোগই নেই : বিসিবি প্রধান

news-image

স্পোর্টস ডেস্ক : সংবাদ সম্মেলনে সবচেয়ে বড় ধাক্কাটি ছিল মুশফিকুর রহিমকে টেস্ট ক্যাপ্টেন্সি থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্রিকেটের সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট ফরম্যাটের অধিনায়ক হয়ে গেলেন সাকিব আল হাসান। বিসিবি সভাপতির মুখে এই কথা শোনার পর স্বভাবতই প্রশ্ন উঠল, তাহলে কি ওয়ানডের নেতৃত্ব থেকে মাশরাফিকে সরানো হবে?

সাকিবকে টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়ার পর বলা হয়েছিল, তিন ফরম্যাটে তিন অধিনায়ক রাখাহবে। সেই চিন্তা কি এখন বদলে গেল? তাহলে কী তিন ফরম্যাটেই এক অধিনায়ক হবেন? এমন আশংকা উড়িয়ে দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এ মুহূর্তে এটা হওয়ার সুযোগই নেই। যেহেতু মাশরাফি ওডিআই ক্যাপ্টেন। কাজেই ওখানটায় হাত দেয়ার প্রশ্নই ওঠে না। এই মুহূর্তে এটার কোনো প্রয়োজনীয়তাও দেখছি না। আপাতত দুজন ক্যাপ্টেনই থাকছেন। ‘

আলোচিত বোর্ড মিটিং শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান আরও বলেন, ‘এখানে দুধরনের মতবাদ আছে। একটা আলোচনা ছিল, আমরা তিন ফরম্যাটে তিনটা অধিনায়ক করবো। যেটা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম।

এখন আবার আরেকটা, একই অধিনায়ক তিন ফরম্যাটে থাকা ভাল। কাজেই দুটারই প্লাস মাইনাস আমরা দেখছি। ‘

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা