সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্টর অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল মুশফিককে

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট অধিনায়কত্ব হারালেন মুশফিকুর রহিম। বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

সভায় টেস্ট দলের সহ–অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। এত দিন এ দায়িত্ব পালন করছিলেন তামিম ইকবাল। তাঁকে বানানো হয়েছে টি-টোয়েন্টি দলের সহ–অধিনায়ক। মাশরাফি বিন মুর্তজা থাকছেন ওয়ানডে অধিনায়ক হিসেবে।

বিসিবি প্রধান নাজমুল হোসেন জানিয়েছেন, সবার সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুশফিকের সঙ্গেও ব্যাপারটি নিয়ে নাকি আলোচনা হয়েছে।
গত এপ্রিলে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সময় টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। সিরিজের পরপরই সাকিবকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিল বোর্ড।

২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন মুশফিকুর রহিম। ২০১৪ সালে সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল মাশরাফির কাঁধে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা