সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের মন্দির ভাংচুর মামলায় অভিযোগ পত্র দাখিল

news-image
তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গৌর মন্দির ভাংচুর ও হামলার ঘটনায় অভিযোগ পএ  দিয়েছে পুলিশ। আজ রোববার দুপুরে মামলার অভিযোগ পত্র দাখিল করেন।
পুলিশ  জানায়, অভিযোগপত্রে (চার্জশিট) উল্লেখ থাকা আসামিদের মধ্যে রয়েছেন হরিপুর ইউনিয়নের সাময়িক বরখাস্থ হওয়া চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি, নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল হাসেম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (বহিষ্কারের সুপারিশকৃত) ফারুক মিয়া, চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (বহিষ্কারের সুপারিশকৃত) সুরুজ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, মো, হাজী বিল্লাল হোসেন, মো. জাহাঙ্গীর আলমসহ ২২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে আবুল হাসেম ও আব্দুল হান্নান ছাড়া বাকিরা গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত রয়েছেন।
জেলা আদালতের কোর্ট পরিদর্শক মাহবুবুর রহমান জানান, মন্দির ভাংচুর মামলার অভিযোগ পত্র পেয়েছি। মূল নথির সাথে যাচাই-বাচাই করে তা আদালতে দাখিল করা হবে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর অভিযোগপত্র দাখিলের সত্যতা নিশ্চিত করে বলেন, যাচাই বাচাই করে অভিযোগ পত্র দাখিল করেছি।
উল্লেখ্য, নাসিরনগর উপজেলার হরিণবেড় গ্রামের রসরাজ দাস নামে জেলে পরিবারের এক যুবক ফেসবুকে ধর্ম অবমাননাকর ছবি পোস্ট করেছেন অভিযোগ তুলে ২০১৬ সালের ২৯ অক্টোবর তাঁকে পুলিশে দেয় একদল যুবক। ৩০ অক্টোবর এলাকায় মাইকে প্রচার করে নাসিরনগর উপজেলা সদরে পৃথক দুটি প্রতিবাদ সমাবেশ ডাকা হয়। ওই সমাবেশে স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেয় বলে অভিযোগ ওঠে।
সমাবেশ শেষে অংশ গ্রহণকারীরা নাসিরনগর সদরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলায় চালায়। পরে ওই এলাকায় হিন্দুদের একাধিক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এসব ঘটনায় নাসিরনগর থানায় আটটি মামলা করা হয়। মামলায় ৩ হাজারেরও বেশী অজ্ঞাত লোকজনকে আসামি করা হয়েছে। এসব মামলায় ১২৪জনকে পর্যাক্রমে গ্রেফতার করা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা