,

নির্দিষ্ট সময়ে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ার?

news-image

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভোররাতে থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে ঢাকাসহ সারা দেশে। তবে সকাল ১১টার পর ঢাকায় এখন পর্যন্ত বৃষ্টিপাতের ঘটনা ঘটেনি।

তাই এখন পর্যন্ত রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানসের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি নিয়ে দুশ্চিন্তা নেই। সবকিছু ঠিক থাকলে নির্দিষ্ট সময়ই অর্থাৎ সন্ধ্যা ৬টায় শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি।

 

ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে থাকলেও কোয়ালিফায়ার এবং এলিমিনের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়নি। আজ যদি বৃষ্টিতে ম্যাচ ভেসে যেত, কিংবা ম্যাচের আগমুহূর্তে যদি আবারও বৃষ্টি নামে তবে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাবে। যেহেতু রিজার্ভ ডে নেই, তাই ‘মোস্ট উইন’ এর হিসেবে কপাল পুড়বে রংপুর রাইডার্সের।

 

লিগ পর্বে ১২ ম্যাচের মধ্যে ৯টি জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৬টি জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার দল রংপুর রাইডার্স। যদি দুই দলের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি পরিত্যক্ত হয়, তবে ‘মোস্ট উইন’ (বেশি সংখ্যক ম্যাচ জয়) এর ভিত্তিতে কুমিল্লা ভিক্টোরিয়ানস চলে যাবে ফাইনালে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে