শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের আগাম টমেটোতে স্বপ্ন বুঁনছেন বাঞ্ছারামপুরের চাষীরা।

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : শীতের আগাম টমেটো উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর,আইয়ূবপুর,দরিয়াদৌলত ও ছলিমাবাদ ইউনিয়নে শতাধিক চাষি। বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়াসহ বেশি মূল্য পেতে এবার আগাম জাতের টমেটোর চাষ করেছেন তারা। গাছে গাছে থোকা থোকা ফলও ধরেছে বেশ ভালো।

চলতি মাসের মাঝামাঝি সময়েই এসব টমেটো বাজারে আসবে বলে আশায় বুক বেঁধে আছেন কৃষকরা। প্রত্যাশামতো সঠিক সময়ে টমেটো তুলে লাভবান হওয়ার স্বপ্নও দেখছেন।স্বপ্ন দেখছেন দ্বিগন/তিনগুন দামে হয়তো বাজারে বিকানো যাবে।

কৃষকরা জানান, গত মৌসুমে দীর্ঘ বৃষ্টিতে বর্ষাকালীন সবজি উৎপাদনে ব্যর্থ হয়েছেন তারা। সে ক্ষতি পুষিয়ে নিতে এবং মৌসুমের শুরুতেই বেশি মূল্য পেতে বাণিজ্যিকভাবে টমেটোর চাষে নেমেছেন।
তাদের দাবি, অন্য ফসলের তুলনায় স্বল্প সময়ে শীতকালীন টমেটোর চাষে দ্বিগুণ লাভ হয়। গত কয়েক বছরে ভাগ্য বদলও হয়েছে এ এলাকার অনেক কৃষকের। তাই টমেটোর চাষে আগ্রহ বাড়ছেই।
বাঞ্ছারামপুর কৃষি বিভাগের দাবি, গত কয়েক বছরে টমেটোর বাজার সন্তোষজনক পর্যায়ে পৌঁছানোয় চাষ বাড়ছে। এ অঞ্চলে আমন ধান ওঠার পর পরই শীতের আগাম জাতের টমেটো উৎপাদন করা যায়। স্থানীয় বাজারে প্রথম দফায়ই বেশি দাম পেয়ে বেশ লাভবান হন কৃষকরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, উপজেলার ৫টি ইউনিয়নে টমেটোর বেশি চাষ হয়। চলতি রবি মৌসুমে জেলার ৫০ হেক্টর জমিতে শীতকালীন টমেটোর চাষ হয়েছে, আরো ৫ হেক্টর জমিতে রোপণ চলছে।

সরেজমিনে উপজেলার শেকেরকান্দি,নগরীরচর,কল্যানপুর গ্রামের কৃষিমাঠ ঘুরে দেখা গেছে, বাঁশের মাচায় শোভা পাচ্ছে সবুজ টমেটো। চাষিরা ব্যস্ত ক্ষেত নিড়ানি ও পরিচর্যায়, বসে নেই কৃষাণিরাও। কারো কারো জমির আগাম টমেটো তোলার উপযোগী হওয়ায় বিক্রিও শুরু করে দিয়েছেন। বাজারে বিক্রি করে ভালো দামও পাচ্ছেন তারা। কৃষকরা জানান, বর্তমানে বাজারে প্রতিকেজি চমেটো ৬০ টাকা দরে বিক্রি করছেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা