আখাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

news-image
আনোয়ার হোসেন উজ্জল, আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি এস.এম. শাহজাদা খাদেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃব্য রাখেন কমিটির সহ সভাপতি অধ্যাপক মো. শাহজাহান মিয়া, ক্যাপ্টেন (অব.) মো. তাজুল ইসলাম, আখাউড়া রেলওয়ে ষ্টেশন ম্যানেজার মো: খলিলুর রহমান, অধ্যাপক আমানুল্লাহ মোল্লা, হাফেজ মো. শাহ আলম, মো. আব্দুল্লাহ, নোভা আক্তার প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন খড়মপুর মাজার কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন খাদেম, কাজী শরীফ খাদেম, মো. মোজাম্মেল, মো. সুহেল প্রমুখ।

বক্তারা বলেন, ‘দুর্নীতি প্রতিরোধ করার জন্য মনমানসিকতার পরিবর্তন করতে হবে, সিস্টেমের পরিবর্তন করতে হবে। অঙ্গীকার করতে হবে নিজেরা দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দিব না। সবক্ষেত্রে দুর্নীতিকে ‘না’ বলতে হবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম