,

৮০০ ছক্কার মালিক গেইল

news-image

স্পোর্টস ডেস্ক : বাইশ গজে গেইল ঝড় অব্যাহত। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন ক্রিস গেইল। রংপুর রাইডার্সের হয়ে ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ‘ক্যারিবিয়ান দৈত্য’৷

১৪ ছক্কা ও পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে গেইলের ১২৬ রানের অপরাজিত ইনিংসে খুলনা টাইটানসকে বড় ব্যবধানে হারাল রংপুর। সেই সঙ্গে টি-২০ ফর্মমেটে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৮০০ ছক্কার মালিক হলেন জ্যামাইকান বিগ হিটার। এদিনের সেঞ্চুরির ফলে টি-২০ ক্রিকেটে ১৯তম সেঞ্চুরির মালিকও হলেন গেইল।

শুধু তাই নয়, আরও রেকর্ড গড়ল গেইলের ব্যাট। ২০১১ থেকে টি-২০ ফর্মমেটে প্রতি বছর সেঞ্চুরি করার নজির গড়লেন প্রাক্তন এই ক্যারিবিয়ান অধিনায়ক।

ধামাকাধার ইনিংসের পর গেইল বলেন, ‘দারুণ ফ্রেশ লাগছে। জিততে পেরে খুশি। এই ম্যাচটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। ঢাকার পিচ দারুণ ছিল।


ম্যাচ জয়ের পর রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বলেন, ‘সে (গেইল) এ ফরম্যাটের রাজা। তাকে থামানো কঠিন। ‘

মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ১৬৭ রান তাড়া করতে নেমে দ্রুত দুই উইকেট হারালেও মিঠুন ও গেইলের ১৪৬ রানের পার্টনারশিপে সহজেই ম্যাচ জিতে নেয় মাশরাফি বাহিনী।

এ জাতীয় আরও খবর

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড