সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর হামলা : রোববার অভিযোগপত্র দেবে পুলিশ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার এক বছর পর আদালতে অভিযোগপত্র দিতে যাচ্ছে পুলিশ। হামলার ঘটনায় দায়ের হওয়া আট মামলার মধ্যে ১টি মামলার অভিযোগপত্র রোববার আদালতে জমা দেবে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও নাসিরনগর থানা পুলাশের পরিদর্শক (তদন্ত) মো. শওকত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২২৮ জনকে অভিযুক্ত করে গৌরমন্দির ভাঙচুর মামলার অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের বহিষ্কৃত চেয়ারম্যান দেওয়ান আতিকুর আঁখি, হাজী বিল্লাল হোসেন, জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ ও বিএনপি নেতা রয়েছেন।

নাসিরনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরের গৌরমন্দিরে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বাদী হয়ে দুই থেকে আড়াই হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার ছবি পোস্টের ঘটনাকে কেন্দ্র করে গেল বছরের ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হিন্দুদের মন্দির ও ঘর-বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। পরে আরও কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগও করা হয়। এসব ঘটনায় নাসিরনগর থানায় পৃথক ৮টি মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা