রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে ঢাকায় আসছেন হাথুরুসিংহে

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে বিসিবির সঙ্গে চুক্তি শেষের আনুষ্ঠানিকতা সারতে ঢাকায় আসছেন চন্দিকা হাথুরুসিংহে। আসার জোর সম্ভাবনা আছে শনিবারই।

জানা গেছে, শ্রীলঙ্কার নতুন কোচ হিসেবে হাথুরুসিংহে চুক্তিতে সই করেছেন এর মধ্যেই। ২০ ডিসেম্বর থেকে নিতে যাচ্ছেন শ্রীলঙ্কা দলের দায়িত্ব। সেদিন থেকেই ভারত-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ শুরু। চুক্তির মেয়াদ ২০২০ সালের শেষ পর্যন্ত।

লঙ্কান কোচ হিসেবে হাথুরুসিংহের প্রথম পূর্ণাঙ্গ সিরিজ হতে যাচ্ছে জানুয়ারির বাংলাদেশ সফর। দুটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা ক্রিকেটের একটি সূত্র ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছে, শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোচ হতে যাচ্ছেন হাথুরুসিংহে। বাংলাদেশের কোচ হিসেবেও বেতন-ভাতা মিলিয়ে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেট কোচদের একজন ছিলেন তিনি। শ্রীলঙ্কা তাকে নিয়ে গেছে বাংলাদেশের সমান বা বেশি পারিশ্রমিক দিয়েই।

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল হাথুরুসিংহের। কিন্তু গত দক্ষিণ আফ্রিকা সফরের মাঝ পথে বিসিবির কাছে আচমকাই পাঠান পদত্যাগপত্র। সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা থেকেই ফিরে যান অস্ট্রেলিয়ায়। তখন থেকেই তার ফেরার অপেক্ষায় ছিল বিসিবি।

লঙ্কান সংবাদমাধ্যমের খবর, শনিবারই ঢাকায় আসছেন হাথুরুসিংহে। তবে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস তার আসার খবর নিশ্চিত করলেও দিন-তারিখ জানেন না বলে দাবি করলেন।

“সে ঢাকায় আসবে, এটা নিশ্চিত। শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার আগেই আসার কথা। তবে ঠিক নিশ্চিত নই কবে আসবে। বিপিএল শেষ হ্য়ার আগে বা শেষ হওয়ার পরপরই আসার কথা।”

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা