রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলে প্রথম শতক হাঁকালেন গেইল, বড় জয় রংপুরের

news-image

জয়ের জন্য রংপুরের দরকার ১৬৮। ঢাকার মাঠে সে রান তাড়া করতে হয়তো একটু বেগ পাওয়ার কথা। কিন্তু কোথায় বেগ, আর কোথায় চিন্তা! সব যেন হাওয়ায় উড়িয়ে দিতে শুরু করলেন ক্রিস গেইল। ক্যারিবিয় এ দানব খেললে যে সেদিন পাহাড়সম রানটাও হয়ে যায় ছোট্ট একটি লক্ষ্য।

হতে হতেও যেন হচ্ছিল না এবারের বিপিএলে একটি শতক। সেই আশা পূরণ করে দর্শকদেরকে বিনোদনে মাতিয়ে রেখে গেইলই দেখিয়ে দিলেন এবারের আসরের শতক। সেটিও আবার মাত্র ৪৫ বলে! ৬টি চার ও ১০টি দর্শণীয় ছক্কায় ব্যক্তিগত শতকে পৌছান গেইল। আর সেই সাথে হয়ে গেল এবারের বিপিএলের প্রথম শতক।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এ নিয়ে ৪র্থ বারের মতো শতকের দেখা পেলেন গেইল। আর ২০ ওভারের ক্যারিয়ারে গেইলের এটি ১৯তম সেঞ্চুরি।
ম্যাচ শেষে গেইলের মোট সংগ্রহ দাঁড়ায় ৫১ বলে ১২৬। যেখানে ছক্কা মেরেছিলেন ১৪টি। এবং চারের মার ছিল ৬টি। দলও জয় পায় ৮ উইকেটের বিশাল ব্যবধানে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা