সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে নিজ দেশ থাকতে ভয় পান মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবল তারকা লিওনেল মেসির জন্ম আর্জেন্টিনার বিখ্যাত শহর ও অপরাধীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত রোজারিওতে। তাছাড়া, কিংবদন্তি কমিউনিস্ট বিপ্লবী চে গুয়েভারার জন্মও এই রোজারিওতে। মাদক ক্রয়-বিক্রয় আর পাচারের জন্য কুখ্যাত শহরটি। মেসি এই শহরেই বিয়ে করেছিলেন বাল্যকালের প্রেমিকা রোকুজ্জোকে। যদিও শুধু রোজারিও নয়, গোটা আর্জেন্টিনার অবস্থাই এখন শোচনীয়! আর্জেন্টিনার বেশিরভাগ এলাকায় আইনশৃঙ্খলার অবস্থা শোচনীয়। খুন-খারাপি নিত্যদিনের ঘটনা। মাদকের ভয়াবহ ছোবল তো আছেই। সেই দেশের ছেলে মেসি জীবনের বড় একটা সময় কাটিয়ে দিলেন স্পেনের বার্সেলোনায়।

জানা যায়, নিজের দেশে পরিবার নিয়ে থাকতে নিরাপদ বোধ করেন না তিনি। নিজের পরিবার-সন্তানাদি নিয়ে আর্জেন্টিনায় চলাফেরা করতেই ভয় পান ফুটবল জাদুকর! সম্প্রতি তিনি এক সাক্ষাতকারে বলেছেন, আমি অনেকবার বলেছি, নিওয়েলসের হয়ে খেলার স্বপ্নের কথা। তবে আমি জানি না, কি ঘটবে।

সংশয়ের কারণ হলো, দেশের বর্তমান পরিস্থিতি। আমার একটি পরিবার আছে। নিজের বাচ্চাদের কথা আগে ভাবতে হবে, পরে আমার কথা। আমি চাই তারা সুন্দর একটি জায়গায় বড় হোক। নিরাপদ জীবন উপভোগ করুক। আর্জেন্টিনায় কি দেখা যাচ্ছে; আপনি রাস্তায় বের হলেন, কেউ আপনাকে ছুরি বসিয়ে দিতে পারে। ‘

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা