,

আজ থেকে নকআউট পর্ব

news-image

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) পঞ্চম আসর শেষের পথে। সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে লিগ পর্বের খেলা।

শেষ চার নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স।

বৃহস্পতিবার বিপিএলের কোনো খেলা নেই। শুক্রবার হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। একদিন বিরতি দিয়ে রোববার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। আর ১২ ডিসেম্বর হবে ফাইনাল।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দুপুর ২টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা খুলনা টাইটান্স-রংপুর রাইডার্স। আর সন্ধ্যা ৭টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস।

এ ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।

বিপিএলের শেষ চারের সময়সূচি

৮ ডিসেম্বর দুপুর ২টায় এলিমিনেটর : খুলনা টাইটান্স-রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।

৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় প্রথম কোয়ালিফায়ার : কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।

১০ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার : এলিমিনেটর বিজয়ী বনাম প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল।

১২ ডিসেম্বর ফাইনাল : প্রথম কোয়ালিফায়ার বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার বিজয়ী সন্ধ্যা ৬টা মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে