রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ মটর বোট মালিক সমিতির ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

news-image

সন্তোষ সূএধর, আশুগঞ্জ প্রতিনিধি : আশুগঞ্জ উপজেলা মটর বোট মালিক সমিতির দ্বিবার্ষিক সম্মেলন বুধবার বিকেলে শহরের পুরাতন ফেরিঘাটে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের আহবায়ক মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে বক্তৃতা করেন যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মোঃ গোলাম রব্বানী প্রমুখ।

সভায় উপস্থিত সকল সদস্যের সর্ব সম্মতিক্রমে একাধীক কোন প্রার্থী না থাকায় আহবায়ক কমিটির মাধ্যমে সংগঠনের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী মোঃ জয়নাল আবেদীনকে সভাপতি ও মোঃ শাহীন খানকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্যে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ জালাল উদ্দিন, হাজী মোঃ মীর আক্তারুজ্জামান ও হাজী মোঃ নাজিরুল ইসলাম সহ-সভাপতি, মোঃ মুজিবুর রহমানকে সহ-সাধারন সম্পাদক, হাজী মোঃ হাবিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক,হাজী মোঃ আনিছুর রহমান ফারুককে দপ্তর সম্পাদক, মোঃ আফসার শিকদারকে প্রচার সম্পাদক, মোঃ ফজলুর রহমানকে কোষাধক্ষ্য ও হাজী মোঃ মোবারক আলী চৌধুরী,মোঃ জিতু মিয়া,মোঃ সাইফুল ইসলাম(ভুট্টু)কে কার্যকরী সদস্য সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়েছে।উক্ত কমিটি জানুয়ারী ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুই বছর দায়িত্ব পালন করবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা