রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলেও ‘মাস্ক’ আনলেন হাসান

news-image

স্পোর্টস ডেস্ক : বেশ আলোচিত হয়েছে দিল্লি টেস্টে শ্রীলঙ্কার খেলোয়াড়দের মাস্ক পরার ঘটনা। অস্বাস্থ্যকর ধোঁয়াশায় অসুস্থ হয়ে পড়েছিলেন শ্রীলঙ্কান ফিল্ডার-বোলাররা। বিপিএলে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাস্ক পরে ফিল্ডিং করতে দেখা গেল কুমিল্লা ভিক্টোরিয়ানসের পাকিস্তানি পেসার হাসান আলীকে। স্বাভাবিকভাবেই কৌতূহল জাগল অনেকের। কেন এই মাস্ক?

দিল্লির মতো ঢাকার বাতাসও ভীষণ দূষিত। ধোঁয়া আগের তুলনায় কমলেও ঢাকার ধুলোর বড় কারণ এখন বাতাসে মিশে থাকা ধূলিকণা। কিন্তু মুখে মাস্ক পরার মতো পরিস্থিতি নিশ্চয় তৈরি হয়নি! আরও অনেক বিদেশি, এমনকি পাকিস্তানি ক্রিকেটাররাও মাস্ক ছাড়াই খেলছেন। কিন্তু হাসান কেন মাস্ক পরেছেন?

বাংলাদেশ দলের সাবেক খেলোয়াড় ও বর্তমানে ধারাভাষ্যকর আতহার আলী খান বললেন, ‘আমরা শুনেছি ওর নাকি শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা আছে। সে কারণে মাস্ক পরেছে। অন্য কিছু নয়।’

আরেকটি সূত্র জানিয়েছে, হাসানের শ্বাসকষ্টের সমস্যা আছে। সে কারণেই মাস্ক পরেছেন। ফিল্ডিংয়ের সময় পরলেও ২৩ বছর বয়সী পাকিস্তানি পেসার বোলিং করেছেন মাস্ক খুলেই।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা