,

শেষ ম্যাচে সিলেটকে ২৫ রানে হারাল কুমিল্লা

news-image

লিটন দাস ও মারলন স্যামুয়েলস- দুজনের কাছেই তাদের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনেক প্রত্যাশা। কিন্তু কেউই ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে পারছিলেন না। অবশেষে দুজনই একসাথে জ্বলে উঠলেন সিলেট সিক্সার্সের বিপক্ষে। বিপিএল গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের জোড়া ফিফটিতে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করল কুমিল্লা। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭১ রানের চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করতে নামবে সিলেট।

বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামা কুমিল্লার শুরুটা ভাল হয়নি। ৩৭ রানের মধ্যে তারা হারায় দুই উইকেট। তবে এর পরেই শুরু হয় লিটন ও স্যামুয়েলস এর ব্যাটিং প্রদর্শনী। তৃতীয় উইকেটে দুজনে মিলে যোগ করেন ৮৩ রান। এটিই কুমিল্লার চ্যালেঞ্জিং স্কোরের ভিত্তি। প্রায় প্রতি ম্যাচে ভাল শুরু করে খেই হারিয়ে ফেলা লিটন তুলে নিলেন বিপিএলের পঞ্চম আসরে তার প্রথম হাফসেঞ্চুরি। রস হুইটলির বলে বাবর আজমের হাতে ক্যাচ হওয়ার আগে ৪৩ বলে ৬৫ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। ৩টি ছয়ের সাথে ৪টি চার মেরেছেন লিটন।

এরপর ফিফটি পূর্ণ করেন স্যামুয়েলসও। প্রথম ম্যাচে এই সিলেটের বিপক্ষেই ৬০ রানের ইনিংস খেলেছিলেন স্যামুয়েলস। আর এই ম্যাচে করলেন ৪৩ বলে ৫৫ রান। তিনি আউট হয়ে গেলে শোয়েব মালিকের ১৮ বলে ২৮ রানের ইনিংসে স্কোরবোর্ডে ১৭০ রান তোলে কুমিল্লা। সিলেটের নাবিল সামাদ, নাসির হোসেন, কামরুল ইসলাম রাব্বী ও রস হুইটলি ১টি করে উইকেট পেয়েছেন। -পরিবর্তন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে