সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইভোল্টেজ ম্যাচে পিএসজির বড় পরাজয়

news-image

স্পোর্টস ডেস্ক : স্পোর্টিং লিসবনের বিপক্ষে ২-০ গোলের কষ্টার্জিত জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শেষ করলো বার্সেলোনা। হাইভোল্টেজ ম্যাচে পিএসজিকে ৩-১ ব্যবধানে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে বায়ার্ন মিউনিখ।

টানা ৬ ম্যাচেই গোলহীন থাকলেন লুইস সুয়ারেজ। ন্যু ক্যাম্পে শুরুর একাদশে বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। মাঠে নামেন এক ঘণ্টা পর। ৫৯ মিনিটে লিড এনে দেন পাকো আলকাসের। ইনজুরি টাইমে আত্বঘাতী গোল করেন গত জুলাইয়ে বার্সা ছেড়ে লিসবনে পাড়ি জমানো ফ্রেঞ্চ ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ। ডি গ্রুপের অপর ম্যাচে স্বাগতিক অলিম্পিয়াকোসের বিপক্ষে ২-০ গোলের জয়ে শেষ ষোলো নিশ্চিত করে জুভেন্টাস।

এবারের আসরে প্রথম হারের স্বাদ পেল পিএসজি। গ্রুপ পর্বের শতভাগ জয়ের লক্ষ্যটা পূরণ হলো না নেইমারদের। প্যারিসে ৩-০ গোলের লজ্জার পাল্টা জবাব দিল বায়ার্ন।

দুই দলই দুই ম্যাচ হাতে রেখে নকআউটে উত্তীর্ণ হয়। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ৮ মিনিটেই বাভারিয়ানদের লিড এনে দেন রবার্ট লেভানডফস্কি। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সামার সাইনিং ফ্রান্সের কোরেটিন তোলিসো। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে কাইলিয়ান এমবাপ্পে ভিজিটরদের ম্যাচে ফেরালেও ৬৯ মিনিটে স্কোরলাইন ৩-১ করে জোড়া গোল উদযাপনে মাতেন তরুণ মিডফিল্ডার তোলিসো।

এদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে তৃতীয় স্থানে থেকে ইউরোপা লিগে কোয়ালিফাই করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। চেলসির মাঠে শেষ ম্যাচটি ১-১ সমতায় নিষ্পত্তি হয়। সি গ্রুপের অপর ম্যাচে হোম ভেন্যুতে কারাবাগকে ১-০ তে হারায় রোমা। এ গ্রুপ থেকে শেষ ষোলোতে পা রাখলো হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড ও বাসেল। সিএসকেএ মস্কোকে ২-১ গোলে ম্যানইউ ও বেনফিকাকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাসেল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা