,

অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : পিয়ংইয়ংয়ে শীতকালীন অলিম্পিক শুরুর যখন আর দুই মাস বাকি তখনই এলো এমন ঘোষণা। রাশিয়ার সরকারি মদদে খেলোয়াড়দের বলবর্ধক ওষুধ সেবন করানোর দায়ে ২০১৮ সালের অলিম্পিকে দেশটিকে নিষিদ্ধ করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি।

২০১৪ সালে রাশিয়া অলিম্পিকে সরকারি মদদে খেলোয়াড়দেরকে ডোপিং বা বলবর্ধক ওষুধ প্রয়োগের অভিযোগকে কেন্দ্র করে ১৭ মাস ধরে চলা তদন্ত চলে। তদন্ত প্রতিবদেনে যেসব তথ্য ও সুপারিশ উঠে এসেছে তার পরিপ্রেক্ষিতেই আইওসির প্রেসিডেন্ট টমাস বাখ ও তার বোর্ড মঙ্গলবার এ সিদ্ধান্ত ঘোষণা করে।

তবে, যেসব রুশ খেলোয়াড় নিজেদের ডোপিংমুক্ত প্রমাণ করতে পারবেন তারা অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাদেরকে ‘অলিম্পিক অ্যাথলেট ফ্রম রাশিয়া’র ব্যানারে প্রতিযোগিতার সুযোগ দেওয়া হবে।

অলিম্পিকে নিষিদ্ধ করার এ ঘটনায় রাশিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে কোনো কোনো রাজনীতিবিদ, অলিম্পিক বয়কট করার কথাও বলেছেন। সংসদের ডেপুটি স্পিকার বলেছেন, ‘এই নিষেধাজ্ঞা মানহানিকর এবং অপমানজনক। ‘

রাশিয়ার অলিম্পিক কমিটি বলছে, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তারা আপিল করবেন। সামাজিক মাধ্যমে করা এক পোস্টে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এরপরও রাশিয়া টিকে থাকবে। বিশ্বযুদ্ধের পর, সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর এবং নিষেধাজ্ঞার পর যেভাবে টিকে ছিল সেভাবেই টিকে থাকবে রাশিয়া।

এ জাতীয় আরও খবর

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি