রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গেইলকে নিয়েই উইন্ডিজের ওয়ানডে, টি-টোয়েন্টির দল

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন ক্রিস গেইল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে মঙ্গলবার দল ঘোষণা করে ক্যারিবিয়ানরা। সেই দলে জায়গা করে নেন গেইল।

আপাতত চলমান বিপিএলে মাশরাফির রংপুর রাইডার্সের হয়ে খেলছেন গেইল। ডিসেম্বরের ২০ তারিখ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ফলে বিপিএল শেষ করেই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন গেইল।

গত প্রায় তিন বছর ধরে টেস্ট দলের বাইরে রয়েছেন গেইল। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে লম্বা সময় সীমিত ওভারের দলেও ছিলেন না তিনি। গত সেপ্টেম্বরে ইংল্যান্ড সিরিজের দলে জায়গা করে নেন গেইল। তারই ধারাবাহিকতায় নিউজিল্যান্ড সিরিজের সীমিত ওভারের দলেও জায়গা করে নেন ক্যারিবিয়ান দানব।

বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা এভিন লুইস ওয়ানডে সিরিজে খেললেও ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা