,

মাশরাফিদের দায়িত্ব নিতে আসছেন পাইবাস

news-image

স্পোর্টস ডেস্ক : মাশরাফি-সাকিবদের জন্য নতুন কোচের খোঁজ চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ অবস্থায় বুধবার চন্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হতে বিসিবির সঙ্গে বৈঠকে বসবেন রিচার্ড পাইবাস।

মঙ্গলবার সন্ধ্যায় তার ঢাকার পৌঁছার কথা রয়েছে বলে জানিয়েছে বিসিবি সূত্র।

এর আগে ২০১২ সালের মে মাসে মাশরাফি-সাকিব-তামিমদের কোচ হিসেবে স্টুয়ার্ট লর স্থলাভিষিক্ত হয়েছিলেন পাইবাস। তবে ইংলিশ বংশোদ্ভূত এই দক্ষিণ আফ্রিকান কোচের সেই কোচিং সময়টি ছিল তিক্ততায় ভরা। সাড়ে চার মাসব্যাপী কোচিং অধ্যায় শেষে ফিরে গিয়েছিলেন তিনি।

বিসিবির সঙ্গে বার্ষিক ৪৫ দিনের ছুটির শর্ত, অনুশীলনে খেলোয়াড়দের স্বাস্থ্যসম্মত খাবার না দেয়ার অভিযোগসহ বিভিন্ন ইস্যুতে ঝামেলা হয় পাইবাসের।

এদিকে বিসিবি সূত্র জানিয়েছে, সম্ভাব্য কোচদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সাবেক কোচ ফিল সিমন্স এবং সাবেক অস্ট্রেলীয় খেলোয়াড়, কোচ ও নির্বাচক জিওফ মার্শও রয়েছেন। পাইবাসের মতো তারাও আসতে পারেন ভাইভা দিতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে