,

মেসির বড় ভাইয়ের নৌকায় রক্তাক্ত অস্ত্র!

news-image

স্পোর্টস ডেস্ক : মাঠে তিনি যতটা ক্ষিপ্র, ব্যক্তিজীবনে ঠিক ততটাই শান্ত। আয়কর জটিলতায় কিছুটা আলোচনায় এলেও লিওনেল মেসির আচরণ নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না তাঁর শত্রুও। অথচ তাঁর বড় ভাই ম্যাতিয়াস হোরাসিওয়ের কারণে সমালোচনা শুনতে হয় এই আর্জেন্টাইন ফুটবল জাদুকরকেও।

মেসির বড় ভাই মাতিয়াসের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ উঠেছে। যে কারণে তিনি পুলিশের নজরদারিতে আছেন।

মাতিয়াসের নিরাপত্তারক্ষীর বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, নিজ বাড়ির কাছেই একটি ফিশিং ক্লাবে যান মাতিয়াস। সেখানে তিনি একটি দুর্ঘটনায় আহত হন। তাঁর নৌকায় একটি রক্তাক্ত অস্ত্র পাওয়া যায়।

অবশ্য মাতিয়াস হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হতে পরে এই আর্জেন্টাইন তারকা ফুটবলারের বড় ভাইয়ের।

মাতিয়াসের আইনজীবীর দাবি, যে অস্ত্র পাওয়া গেছে সেটা মাতিয়াসের নয়।

আর্জেন্টিনার বেশ কয়েকটি সংবাদমাধ্যম রক্তের দাগসহ ইঞ্জিনচালিত নৌকার ছবি প্রকাশ করেছে। মাতিয়াসের বাড়ি থেকে ২০ মিনিট গাড়ি চালিয়ে যাওয়া যায় এই ফিশিং ক্লাবে।

এই অভিযোগ অস্বীকার করেছেন মাতিয়াসের পরিবারও। তাঁরা বলছেন, মাতিয়াসের নৌকাটি দুর্ঘটনাকবলিত হয়। এ সময় তাঁর চোয়ালের হাড় ভেঙে গেছে ও মুখের বিভিন্ন স্থানে কেটে গেছে। এখন তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন।

অবশ্য এর আগেও মাতিয়াসকে ২০১৫ সালের অক্টোবরে আটক করেছিল আর্জেন্টিনার পুলিশ। তাঁর গাড়ি তল্লাশি করে অস্ত্র পেয়েছিল পুলিশ। ২০০৮ সালেও একবার পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছিলেন মাতিয়াস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে