সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাডিলেড টেস্টে জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : অ্যাডিলেড টেস্টের তিনদিনের ৯ সেশনের ৮ সেশনই অস্ট্রেলিয়ার দাপট। নবম সেশনে জ্বলে উঠেন ইংল্যান্ডের বোলাররা। আর তাতেই জয়ের স্বপ্ন দেখছে ইংলিশরা। ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন এমন পরিস্থিতিতেও জয়ের স্বপ্ন দেখছেন।

সোমবার টেস্টের তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে অস্ট্রেলিয়ার লিড ২৬৮ রান। অ্যাডিলেড ওভালে অ্যাশেজের ইতিহাসে প্রথম দিবারাত্রির টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৪২ রান তোলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটিংয়ে নেমে অজি বোলারদের তোপের মুখে পড়ে সোমবার ডিনারের পরপরই ২২৭ রানে গুটিয়ে ফলো-অনের মুখে পড়ে ইংল্যান্ড। তবে ইংলিশদের ফলোঅনে বাধ্য না করে ২১৫ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। দিনশেষে ৪ উইকেট হারিয়ে ৫৩ রান করেছে অজিরা।

দিন শেষে বিটি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে অ্যান্ডারসন বলেন, ‘আমি মনে করি আমাদের ইতিবাচক দৃষ্টিতে দেখতে হবে। যদি আমরা তাদের কম রানে বেঁধে ফেলতে পারি, যেটি সম্ভবও। তবে আমরা যেকোনো লক্ষ্যই তাড়া করতে পারি।’

জিততে হলে মঙ্গলবার টেস্টের চতুর্থ দিনের শুরুতেই অস্ট্রেলিয়াকে অলআউট করতে হবে; সেটি জানেন অ্যান্ডারসনও। যেমনটা বলছিলেন তিনি, ‘আমাদের বল হাতে এখনো অনেক কিছু করে দেখাতে হবে। যদি আমরা তাদের কম রানে আটকাতে পারি তবে লক্ষ্য তাড়া করতে আমাদের সমস্যা হবে না।’

পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে জিতে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। টেস্টের পর দল দুটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে (ত্রিদেশীয়) মুখোমুখি হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা