,

সরাইলে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫, মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত

news-image
সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুট্টাপাড়া গ্রামের দু-পক্ষের  মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের  বক্স বাড়ী ও জবান বক্স বাড়ী একই গ্রামের দুপক্ষের লোকজনদের মধ্যে এ সংঘর্ষে ঘটনা ঘটে। তাবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে কয়েকজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকিদের জেলা সদরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে  চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লোকাল বাসের কাউন্টার নিয়ে সংঘর্ষ হয়   উপজেলার কুট্টাপাড়া গ্রামের বক্স বাড়ী আসলাম মিয়ার সঙ্গে পাশ্ববর্তী জবান বক্স বাড়ী মাফুজ মিয়ার। সে সময় তাদের মর্ধ্যে  কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বক্স বাড়ী ও জবান বক্স বাড়ী লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে কারণে মহাসড়কে  যান চলাচল বন্ধ থাকে। এর ফলে মহাসড়কের দুই পাশে অর্ধ- কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সংঘর্ষকারীদের পুলিশ,র‍্যাব এসে সরিয়ে দিলে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়া জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।অভিযোগের ভিওিতে আইনগত ব্যবস্হা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে