আখাউড়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
আনোয়ার হোসেন উজ্জল,আখাউড়া : ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আখাউড়ায় ২৬তম আন্তর্জাতিক ও ১৯তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আখাউড়া প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে আজ রবিবার সকালে র্যালী, আলোচনা সভা ও বিনা মূল্যে হুইল চেয়ার বিতরণ হয়েছে। কলেজপাড়াস্থ সেবা কেন্দ্রের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসসার মোহাম্মদ শামছুজ্জামান।
সেবা কেন্দ্রের কনসালট্যান্ট ডাঃ এ.এইচ. মামুন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো: জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মো: সেলিম ভূইয়া, অধ্যাপক কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর মো: মন্তাজ মিয়া, মো: বাবুল মিয়া, সমাজ সেবক এস.এম. শাহজাদা খাদেম, আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম হেলাল, জাসদ নেতা জালাল উদ্দিন জাল প্রমুখ। পরে ১০ জন প্রতিবন্ধিকে বিনামূলে হুইল চেয়ার প্রদান করা হয়।
বক্তারা বলেন, প্রতিবন্ধিরা পরিবারের বোঝা নয়। প্রতিবন্ধিদেরকে অবহেলা না করে তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। চিকিৎসার পাশাপাশি আদর ্নহ দিয়ে তাদের যত্ন নিতে হবে।











