ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের বাসায় দূর্ধর্ষ চুরি! 

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের  সৈয়দ সাব্বির আহম্মেদ নামক সাংবাদিকের
বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাসা থেকে একটি টেলিভিশন ও লাইসেন্স করা একটি পিস্তল চুরি করে নিয়ে যায়।

শনিবার  রাতে শহরের দক্ষিণ মোড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। সাব্বির দৈনিক ইত্তেফাক পত্রিকার সহযোগী সম্পাদক।

সাংবাদিক সাব্বির জানান, রাত ৮টায় তার মা বোনকে ঢাকার যাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছে দিয়ে যান। এ সময় বাসায় এসে দেখেন চোরেরা বাসার পেছনের দরজার তালা ভেঙে ঘরে ঢুকে একটি ৩২ ইঞ্চি টেলিভিশন ও লাইসেন্স করা একটি পিস্তল চুরি করে নিয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের ২ নম্বর ফাঁড়ির থানার পরিদর্শক মো. সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ  ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম