সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও ‘হোঁচট খেল’ রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : বিলবাওয়ের মাঠে ফের হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। লা লিগার তলানির দল আথলেতিকো বিলবাওয়ের বিপক্ষে কোনও গোলের দেখা পায়নি জিদান শিষ্যরা।

শনিবার রাতে সান মামেসে লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। লিগে শেষ তিন ম্যাচের দুটিতে ড্র করল মাদ্রিদের ক্লাবটি। ১৮ নভেম্বর আতলেতিকো মাদ্রিদের মাঠে ড্র করার পর গত সপ্তাহে মালাগার বিপক্ষে ঘরের মাঠে জিতেছিল রিয়াল। এই নিয়ে এবারের লিগে চতুর্থ ড্র করলো গতবারের চ্যাম্পিয়নরা। মাঝে দুটি ম্যাচে হেরেছেও তারা।

আর এ ড্রয়ের ফলে ১৪ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সেভিয়া।

দিনের প্রথম ম্যাচে সেল্তা দে ভিগোর সঙ্গে ঘরের মাঠে ২-২ ড্র করা বার্সেলোনার পয়েন্ট ৩৬। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলা ভ্যালেন্সিয়া।

আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা