আশুগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জসনে জুলুস ও আলোচনা সভা
আশুগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আলোচনা সভা ও জসনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত আশুগঞ্জ শাখার উদ্যেগে এই আলোচনা সভা ও জসনে জুলুস অনুষ্ঠিত হয়। সকালে উপজেলার চরচারতলা দাখিল মাদ্রাসা থেকে একটি জুলুস শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে আবারো মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।
মাদ্রসা মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আহলে সুন্নাত ওয়াল জামাত আশুগঞ্জ শাখার সভাপতি মাওলানা কাজী মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত আশুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, মৌলানা আনিছুর রহমান, মাওলানা গোলাম মৌলা, মাওলানা মিজানুর রহমান প্রমুখ। পরে মাদ্রসা মাঠে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল।
এর আগে জুলুসে অংশ নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মাদ্রাসা থেকে শতশত মুসলিম জনতা মাদ্রাসা মাঠে এসে জমায়েত হয়।











