সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন আজমল

news-image

স্পোর্টস ডেস্ক : ছিটকে পড়ার আগে তিনিই ছিলেন পাকিস্তানের স্পিনের বড় ভরসা। কিন্তু জায়গা তো আর খালি থাকে না। বিশেষ করে পাকিস্তানের ক্রিকেটে প্রতিভার অভাব নেই। সাঈদ আজমলের বয়স এখন ৪০। অনেক চেষ্টা করেও আর জাতীয় দলে ফেরা হলো না। শেষ পর্যন্ত অবহেলা-অন্যায়ের অভিযোগের তীর পাকিস্তান বোর্ডের দিকে ছুড়ে দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন এই বোলার।

আজমলের ক্যারিয়ারের শেষটার সাথে জুড়ে থাকলো বাংলাদেশের নাম। ২০১৫ বাংলাদেশ সফরে পাকিস্তান দলের হয়ে শেষ খেলেছেন আন্তর্জাতিক ম্যাচ। ওয়ানডে এবং টি-টুয়েন্টি। শেষ টেস্টটি খেলেছেন তারও ১ বছর আগে। ২০০৯ সালে একটু বেশি বয়সে ক্যারিয়ার শুরু করেও ৩৫ টেস্ট ১৭৮ উইকেট, ১১৩ ওয়ানডেতে ১৮৪টি এবং ৬৪টি টি-টুয়েন্টিতে ৮৫ শিকার নিয়ে ‘বিদায়’ বলে দিলেন কীর্তমান আজমল। ১৪৮ ফার্স্ট ক্লাসে যার শিকার ৫৭৪ উইকেট।

বুধবার রাওয়ালপিন্ডিতে খেলে অবসরে চলে গেলেন আজমল হার নিয়ে। ন্যাশনাল টি-টুয়েন্টি সিরিজের সেমি-ফাইনালে এদিন আজমলদের ফয়সালাবাদ হেরে গেছে লাহোরের কাছে। আর ম্যাচের পর খেলোয়াড়রা ব্যাট উচিয়ে দু পাশ থেকে পথ বানিয়ে দিলেন এই প্রতিভাবানের জন্য। গার্ড অব অনার নিয়ে মাঠ ছাড়লেন আজমল।

এরপর অবশ্য প্রেস কনফারেন্সে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ধন্যবাদ দেওয়ার আগে ধুয়েই দিলেন আজমল। তার অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ নিয়ে আইসিসির সাথে ঠিকমতো কাজ না করে তাকে অসহায়তা করার অভিযোগ আজমলের, যে জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি, ‘আমার ক্যারিয়ারে পিসিবি অনেক সাহায্য করেছে। কিন্তু আমি দুঃখের সাথে এই কথা বলতে বাধ্য হচ্ছি যে আইসিসি আমাকে নিষিদ্ধ করার পর তারা আমার মামলা নিয়ে আইসিসির সাথে ঠিকমতো লড়েনি।’

চোখের পানি আর ধরে রাখতে পারেন না আজমল। বিদায় তো সবসময় কষ্টের। তবু ৪০ বছর বয়স পর্যন্ত খেলে যাওয়া তো কম লড়াকু চরিত্রের ব্যাপার না। তারপরও মানুষ তো। কষ্ট রয়ে যায় আরেকবার পাকিস্তান দলে ফিরতে না পারার। আন্তর্জাতিক ক্রিকেট মাঠ থেকে বিদায় নিতে না পারার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা