বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে পাচার হয়ে আসছে বিভিন্ন প্রসাধনী সহ আলু

news-image

শীত মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় প্রসাধনী সামগ্রী সহ আলু পাচার হয়ে বাংলাদেশে আসছে। সাম্প্রতিক বর্ডার গার্ড বিজিবির অভিযানে ভারতে উৎপন্ন শব্জি নতুন আলু সহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী , বেবি লোশন, ক্রীম, শ্যাম্পু,ভারতীয় শাড়ী থ্রি পীস , ফেন্সিডিল সহ বিভিন্ন পন্য সামগ্রী আটক হয়েছে। এদিকে চোরাচালান প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিস্ট সূত্র।
বিজিবির সূত্র জানায়, চলতি বছরের নভেম্বর মাসে ২৫ বিজিবি ব্যাটালিয়নের ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্প বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ কোটি ৫৮ লক্ষ ১৬ হাজার ৪ শত টাকার ভারতীয় পন্য সামগ্রী আটক করে। ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ আকতার হোসেনের নেতৃত্বে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নতুন গোল আলু, বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী, শাড়ী, থ্রি পীস, ফেন্সিডিল সহ মাদকদ্রব্য আটক করেছে। অভিযান কালে ২ টি ট্রাক ২ টি কাভার্ডভ্রান,পিকআপ জব্দ করাহয়। এ ব্যাপারে ২ জন আটক ও ২০ টি মামলা হয়েছে।
২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহ আলী জানান, শীত মৌসুমে ভারতীয় প্রসাধনী সামগ্রী সহ অবৈধ ভারতীয় পণ্য সামগ্রী পাচার প্রতিরোধে বিজিবির জোরদার অভিযান চলছে।