বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া বিশ্বকাপের ড্র আজ রাতে

news-image

ডেস্ক রিপোর্ট : রাশিয়া বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। হয়েছে লোগো উন্মোচনও। এবার ড্রয়ের পালা। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় (৮.৩০) মস্কোতে অনুষ্ঠিত হবে রাশিয়া বিশ্বকাপের ড্র। যা সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১ ও ২।

৩২টি দলকে আটটি পাত্রে (পটে) রেখে ড্র অনুষ্ঠিত হবে। ড্রয়ের নিয়ম আগের মতোই থাকছে। ড্রয়ের নিয়ম অনুযায়ী একই কনফেডারেশনের দুটির বেশি দল একই গ্রুপে পরতে পারবে না (ব্যতিক্রম কেবল ইউরোপের দলগুলোর ক্ষেত্রে)। সেক্ষেত্রে জার্মানি ও ইংল্যান্ড একই গ্রুপে পড়তে পারে। এমনকী ব্রাজিলকেও পেতে পারে ইংল্যান্ড!

চলুন দেখে নেওয়া যাক ড্রয়ের কোন পাত্রে কোন দল রয়েছে :

পাত্র-১ : রাশিয়া, জার্মানি, ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, বেলজিয়াম, পোল্যান্ড ও ফ্রান্স।

পাত্র-২ : স্পেন, পেরু, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, কলম্বিয়া, ক্রোয়েশিয়া, মেক্সিকো ও উরুগুয়ে।

পাত্র-৩ : ডেনমার্ক, সুইডেন, আইসল্যান্ড, কোস্টারিকা, তিউনেশিয়া, মিশর, সেনেগাল ও ইরান।

পাত্র-৪ : সার্বিয়া, নাইজেরিয়া, জাপান, মরোক্কো, পানামা, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়া।

সূত্র : রাইজিংবিডি