,

আখাউড়ায় দূর্ধর্ষ চুরি ! পুলিশের চিরুনি অভিযানে ১০ কুখ্যাত চোর গ্রেফতার

news-image

আখাউড়া প্রতিনিধি : আখাউড়া পৌর এলাকায় ছিচকে চুরির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় অবশেষে টনক নড়েছে প্রশাসনের । গত মঙ্গলবার রাতে পৌর এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে ১০চোরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল জসিম(২৮) নয়ন(২৭)রিপন(২০) অপু (২০) আবুল কাশেম(৪০) আলম (২৫) রমজান(২২) রাজু (২৫) বিল্লাল (৩০) ও ইমন(২৫)। ওই ১০ জনের মধ্যে বেশ কয়েকজন চিহ্নিত চোর রয়েছে বলে একটি সূত্রে জানায়। এদিকে পৌর শহরের সড়ক বাজার, লালবাজার, বড় বাজার এলাকায় প্রতিনিয়ত ঘটছে ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে চুরির ঘটনা। গত ১মাসে অন্ত:ত ২০টি চরির ঘটনা ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘবদ্ধ চুরেরা অভিনব কায়দায় দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে তালা ভেঙ্গে কোথাও দেয়ার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকাসহ মূল্যবান জিনিসি নিয়ে যাচ্ছে। চুরির ঘটনা বৃদ্ধিতে এলাকার মানুষের মাঝে একপ্রকার আতংক বিরাজ করছে।

এদিকে সংশ্লিষ্ট প্রশাসন ছিচকে চুরির উপদ্রব নির্মলে তারা তৎপর হয়ে উঠেছে। রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে অন্ত:ত ১০জন চোরকে আটক করা হয়। আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয় । পুলিশ জানায় যে কোন মূল্যে এলাকা থেকে অপরাধ নির্মল করা হবে।

আখাউড়া থানার পুলিশ জানান, দুই একটি চুরির ঘটনা পুলিশকে অবহিত করা হয়েছে। চুরিরোধে রাতের বেলা বিভিন্ন সড়কে পুলিশি টহল বাড়ানো হয়েছে যে কোন মূল্যে চুরিসহ অপরাধ নির্মূল করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে