আশুগঞ্জ পৌরসভা দাবি : মানববন্ধন, বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলাকে দ্রুত পৌরসভায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ গোলচত্তর এলাকায় জাগ্রত আশুগঞ্জবাসী নামে একটি সংঘঠনের উদ্যোগে এই মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আশুগঞ্জ উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের শহ¯্রাধীক লোকজন অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌছে দেয়ার জন্য একটি স্বারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে জাগ্রত আশুগঞ্জবাসীর আহবায়ক হাজী সফিউল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব ঈসা খান, সদস্য হেবজুল বারী, মোবারক আলী চৌধূরী হাজী সাইদুর রহমান, মোশারফ মুন্সি, চিকিৎসক আব্দুল্লাহ আল মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, মোবারক আলী চৌধূরী, ইলিয়াস আলী, আতাউর রহমান কবীর, আজাদুর রহমান স্বপন, মারুফ আহমেদ রনি, মঈম শিকদার, তারভীর প্রমূখ।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে আশুগঞ্জে একটি জনসভায় উপস্থিত থেকে আশুগঞ্জ উপজেলাকে পৌরসভা করার ঘোষণা দেন। তবে দীর্ঘদিন অতিবাহিত হলেও এই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। তাই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত আশুগঞ্জ পৌরসভা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম