সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়রথ ছুটছে পিএসজির

news-image

স্পোর্টস ডেস্ক : জয়রথ ছুটছে পিএসজির, জয়রথ ছুটছে নেইমারের। নিজেদের মাঠে নেইমারের অসাধারণ নৈপুণ্যে তোয়াকে ২-০ গোলে হারিয়েছে উনাই এমেরির দল। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড নিজে করলেন এক গোল, সতীর্থ কাভানিকে দিয়ে আরও এক গোল করালেন নেইমার।

পিএসজি ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে। একের পর এক আক্রমণে প্রতিপক্ষ শিবিরকে ব্যতিব্যস্ত করে রাখে। শুরুতেই গোলের সুযোগ পান কাভানি। নেইমারের চিপ থেকে পাওয়া বলে লক্ষ্যভ্রষ্ট শট করেন উরুগুয়ের এই তারকা।

গোলের সুযোগ পেয়েছিলেন ডি মারিয়াও। তবে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের একটি শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। আরেকটি ঠেকান গোলরক্ষক মামাদু সামাসা।

ম্যাচের ৪১ মিনিটে গোলের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন কাভানি। ডি-বক্সে তাকে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। গত দুই পেনাল্টি নিয়েছিলেন নেইমার। তাই এবার ছিল কাভানির পালা। কিন্তু উরুগুয়ের এই স্ট্রাইকারের স্পট-কিক ঝাঁপিয়ে ফেরান সামাসা।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে নেইমাররা। ম্যাচের ৬৮ মিনিটে ব্রাজিলিয়ান এই তারকার ফ্রি-কিক ফিরিয়ে দেন তোয়ার গোলরক্ষক। তবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে রোখা যায়নি। ৭৩তম মিনিটে বল নিয়ে খানিকটা এগিয়ে ডিফেন্ডারদের এড়িয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে কোনাকুনি শটে পিএসজিকে এগিয়ে নেন বার্সা থেকে চলতি মৌসুমে পিএসজিতে যোগ দেওয়া এই তারকা।

ম্যাচের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাভানি। বাঁ দিক থেকে নেইমারের নিচু ক্রসে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন কাভানি।

এ জয়ে পিএসজির পয়েন্ট ৪১। ১০ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে অলিম্পিক মার্সেই। অলিম্পিক লিও ও বতর্মান চ্যাম্পিয়ন মোনাকোর পয়েন্ট ২৯।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা