সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা ওয়ানডে দলের অধিনায়ক হলেন পেরেরা

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ব্যাট ও বল হাতে ছিলেন দুর্দান্ত। ঢাকা ও চট্টগ্রামের বিপক্ষে জয়ে রাখেন প্রত্যক্ষ ভূমিকা। বিপিএলের এমন পারফর্মেন্সে এবার শ্রীলঙ্কা দলের সীমিত ওভারের অধিনায়ক হলেন থিসারা পেরেরা।

টেস্ট সিরিজ শেষে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারী শ্রীলঙ্কা। সীমিত ওভারের সিরিজে শ্রীলঙ্কা দলের নেতৃত্ব দিবেন থিসারা পেরেরা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিষয়টি জানিয়েছে।

সাঙ্গাকারা-মাহেলাদের অবসরের পর তরুণ দল গড়ে শ্রীলঙ্কা। তবে এ দলটি দক্ষিণ আফ্রিকা, ভারত এবং পাকিস্তানের বিপক্ষে পায় ওয়ানডে সিরিজ হারের লজ্জা। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে উপুল থারাঙ্গার পরিবর্তে লঙ্কান দলে অধিনায়কের দায়িত্ব পেলেন থিসারা।

উপুল থারাঙ্গার অধীনের চলতি বছরটিতে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে শ্রীলঙ্কা। এর আগে চলতি বছরের জুলাইতে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান অ্যাঞ্জেলো ম্যাথুস। ২০১৯ বিশ্বকাপের আগে নিজেদের আবার শক্তিশালী দল হিসেবে গড়ার লক্ষ্যেই থিসারা পেরেরাকে পছন্দ শ্রীলঙ্কা বোর্ড কর্মকর্তাদের।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা