,

নেইমার-কাভানির গোলে উড়ন্ত পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক : নেইমার ও এডিনসন কাভানির গোলে মোনাকোকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান সংহত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রবিবার রাতে মোনাকোকে ২-১ গোলে হারিয়েছে দলটি। সেই সুবাদে ১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে শীর্ষে আছে পিএসজি। অপরদিকে ২৯ পয়েন্ট নিয়ে মোনাকো নেমে গেছে তিন-এ। অপরদিকে নিসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে মোনাকোর সমান পয়েন্ট অর্জন করে গোল ব্যবধানে এগিয়ে থেকে ওঠে এসেছে দ্বিতীয় স্থানে।

১৯ মিনিটে প্রথম গোলটি করেন কাভানি। ড্রাক্সলারের কাছ থেকে বল পেয়ে বক্সের মধ্যেই ছয় গজ দূর থেকে ডান পায়ের টোকায় জালে পাঠান উরুগুয়ের এই স্ট্রাইকার। এটি চলতি মৌসুমে কাভানির ১৬তম গোল। এরপর ৫২ মিনিটে ডি-বক্সে নেইমারকে ধাক্কা দিয়ে ফেলে দেন তুরে। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে স্পট কিক থেকে নেইমার গোল করেন। বার্সেলোনা থেকে রেকর্ড মূল্যে প্যারিসে পাড়ি জমানো নেইমারের এটি এটি লিগে অষ্টম গোল।

পরে মোনাকোর জাও মুতিনহো এক গোল শোধ করলেও পিএসজির তিন পয়েন্টে ভাগ বসাতে পারেননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে