সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে খেলতে পারছে না ইতালি-চিলি !

news-image

এবারই প্রথম বিশ্বকাপে নেই চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ১৯৫৮ সালের পর থেকে। ইউরোপিয়ান বাছাই পর্বের প্লে-অফে সুইডেনের কাছে হেরে ৬০ বছরের মধ্যে এমন লজ্জায় আর কখনও পড়তে হয়নি ইতালিকে। শুধু আজ্জুরিরাই নয়, এবারের বিশ্বকাপে খেলতে পারছে না টানা দু’বারের কোপা আমেরিকাজয়ী দল চিলিও।

তবে ইতালি কিংবা চিলির বিশ্বকাপে খেলার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। লাতিন আমেরিকা থেকে প্লে-অফের মাধ্যমে ওশেনিয়ান দল নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে নাম লেখানো পেরুর পরিবর্তে। পেরু পার্লামেন্টে একটি বিল উত্থাপনের চেষ্টা করা হয়েছিল। যে বিলের মাধ্যমে পেরু ফুটবল ফেডারেশনের নিয়ন্ত্রণ চলে যাওয়ার কথা সরকারের নিয়ন্ত্রণে।

সে ক্ষেত্রে ফিফা থেকেই বহিস্কৃত হওয়ার সমূহ সম্ভাবনা ছিল পেরুর। ফিফার আইনেই রয়েছে কোনো দেশের ফুটবল ফেডারেশন যদি সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়, তাহলে সেই ফেডারেশন ফিফার সদস্য থাকতে পারবে না। পেরুতে যদি সরকারের নিয়ন্ত্রনে ফুটবল ফেডারেশন চলে যায় তাহলে তারাও বহিস্কার হবে এবং বিশ্বকাপে খেলার যোগ্যতা হারাবে।

সে ক্ষেত্রে লাতিন আমেরিকান দেশ চিলি কিংবা ইউরোপের ইতালির সামনে সুযোগ তৈরি হয়ে যেতে বিশ্বকাপে খেলার। কিন্তু পালোমা নোচেদা নামে পেরুভিয়ান কংগ্রেসের এক নারী সদস্য আজ টুইটারের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ‘পেরু ফুটবল ফেডারেশনকে সরকারের নিয়ন্ত্রনে নেয়ার যে বিল উত্থাপন করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। আমাদের লক্ষ্য ছিল বিশ্বকাপে খেলা। সেটা অর্জিত হয়েছে। এখন আমরা সবাই একই ফুসফুস থেকে আওয়াজ বের করে চিৎকার করবো। আনন্দ-উল্লাস করবো।’

পালোমা নোচেদাই পার্লামেন্টে এ বিলটি উত্থাপন করেছিলেন। তার বিলটি পুরোপুরি বাতিল করে দেয়া হয়। টুইটারের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ‘সবার অবগতির জন্য জানাচ্ছি, যে প্রজেক্ট হাতে নিয়েছিলাম তা প্রত্যাহার করা হয়েছে।’

পেরু ফুটবল ফেডারেশন নিয়ে সরকারের অবস্থান পরিবর্তনের অর্থই হচ্ছে, চিলি কিংবা ইতালির আর বিশ্বকাপে খেলার কোনো সম্ভাবনাই থাকলো না। ১৯৮২ সালের পর এ প্রথম বিশ্বকাপে খেলছে পেরু।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা