,

অ্যাশেজের প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয় পেল অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রিজবেনের গাব্বা স্টেডিয়ামে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

দুই ওপেনারের ব্যাটে ভর করে টেস্টের চতুর্থ দিনই জয়ের সুবাস পেয়ে গিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া।

পঞ্চম দিনে বাকি কাজটা ঠিক ভাবেই করলেন দুই অজি ওপেনার ওয়ার্নার ও বেনক্রফট। শেষ দিনে কোন অঘটন না ঘটতে দিয়ে বেনক্রফট ৮২ এবং ওয়ার্নার ৮৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
ইংল্যান্ড তাদের নিজেদের প্রথম ইনিংসে করে ৩০২ রান। এরপর অজি অধিনায়ক স্মিথের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে অস্ট্রেলিয়া করে ৩২৮ রান। লিড পায় ২৬ রানের।

এরপর অজি বোলারদের সাঁড়াসি আক্রমণের মুখে দিশেহারা হয়ে পড়ে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৯৫ রানে। সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক জো রুট। এছাড়া ৪২ রান করেন জনি বেয়ারেস্ট এবং ৪০ রানে আউট হন মঈন আলি।

ইংল্যান্ডের দেওয়া ১৭০ রানের জবাবে অজি দুই ওপেনার ক্যামেরন বেনক্রফট এবং ডেভিড ওয়ার্নারের দাপুটে ব্যাটিংয়ে পঞ্চম দিনের প্রথম সেশনেই জয়ের স্বাদ পায় অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস