,

ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গীত শিল্পী ঝুমানা কামাল এর ইন্তেকাল

news-image

ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় কন্ঠশিল্পী ও সঙ্গীত শিল্পী হৃদয় কামালের স্ত্রী ঝুমানা কামাল আজ রোববার ভোরে রক্তচাপ জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি— রাজেউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর । স্বামী, তিন বছরের শিশু সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। ঝুমানার মৃত্যুর সংবাদে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। শেষ বিদায় জানাতে আত্মীয় স্বজন সংস্কৃতি সেবীরা তার বাড়িতে যায়। বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার গ্রামে জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা ও পরে বিরাসার গোরস্তানে দাফন করা হয়।

এদিকে সঙ্গীত শিল্পী ঝুমানার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা মরহুমার রুহের মাগফেরাত কামনা বিদেহী আত্মার শান্তি কামনা করেছে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সকল সদস্যদের পক্ষে শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক আনিছুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ পারুল। ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদ কালোব্যাজ ধারণ সহ আগামী বুধবার বাদ আসর দোয়া মাহফিলের কর্মসূচী গ্রহণ করেছে। এছাড়া অকাল প্রয়াত ঝুমানার রুহের মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে