,

সরাইলে যাত্রীবাহী নৌকায় ডাকাতি ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

dakatiব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি নৌকায় দিনের বেলায় ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার পড়ন্ত বিকেলে উপজেলার চুন্টা এলাকার হাওরের মাঝখানে ডাকাতির ঘটনাটি ঘটেছে। ডাকাতদল নৌকার যাত্রীদের কাছ থেকে ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে।
নৌকার মাঝি ও ডাকাতের কবলে পড়া যাত্রীরা জানায়, বিকালে চুন্টার ঘাগরাজোর নৌকা ঘাট থেকে ২৫/৩০ জন  যাত্রী নিয়ে একটি নৌকা জয়ধরকান্দির উদ্যেশ্যে রওয়ানা দেয়। এ সময় এক যুবক আমড়া নিয়ে যাত্রী বেশে নৌকায় উঠে। তামান্না (০৫) নামের এক বাচ্চাকে একটি আমড়া খেতে দেয়। কিছুক্ষণ পর ওই যুবক মুঠোফোনে কোথায় যেন কথা বলে। ততক্ষণে নৌকাটি হাওরের মাঝখানে চলে যায়। হঠাৎ ভূঁইশ্বরের দিক থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে ১৪/১৫ জনের মুখোশ পড়া একদল ডাকাত এসে যাত্রীবাহী ওই নৌকাটিতে ওঠে। ডাকাতরা পাইপগান, চাপাতি, রামদা ও ছোঁড়াসহ বিভিন্ন অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ফেলে। তারা নৌকার মাঝিদের হাত পা বেঁধে ইঞ্জিনচালিত নৌকাটি বিকল করে ফেলে। পরে সকল যাত্রীদের মারধর করে নগদ তিন লাখ টাকা,স্বর্ণালঙ্কার, মুঠোফোনসেটসহ অন্যান্য মালামাল লুটে নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে