বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় পুলিশি অভিযানে কুখ্যাত ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image
 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আজ ২৫/১১/২০১৭ ইং তারিখে আখাউড়া থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ছোটকুড়িপাইকা গ্রামে বিশেষ অভিযান চালায় পুলিশ, অভিযান চালানোর সময় ছোটকুড়িপাইকা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নাল (৪৫) পিতা মোঃ জালাল মিয়া কে গ্রেফতার করেন অভিযান রত পুলিশ। জানা গেছে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জয়নাল, দীর্ঘদিন ধরে ছোটকুড়িপাইকা গ্রামে মাদক ব্যবসা করে আসছেন, ছোটকুড়িপাইকে গ্রামকে মাদক মুক্ত ঘোষনা করার পরেও সেই এলাকায় অবাদে মাদক ব্যবসা করে যাচ্ছিলেন জয়নাল মিয়া, যার ফলে জেলার  বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনকারীরা প্রতিদিন এসে মাদক সেবন করেন।
অপরদিকে আখাউড়া উপজেলার আরেক গ্রাম মিনার কোট এলাকায় অভিযান চালিয়ে আটক করেন চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়া (৪৫) পিতা মৃতঃ নূর মিয়া উরফে নূরুল হক কে মাদক মামলায় গ্রেফতার করেন অভিযান পরিচালনাকারী পুলিশ দল। যদিও ব্রাহ্মণবাড়িয়ার স্বনাম ধন্য পুলিশ সুপার জনাব, মিজানুর রহমান পিপিএম(বার) মাদকের বিরোদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, কিছু মাদক ব্যবসায়ী আত্নসমর্পণ করেছেন এমন কি ওয়াদাও করছেন তারা আর কোন দিন মাদক ব্যবসা কিংবা সেবন করবেননা,
কিন্তু এই জিহাদ ঘোষনা করার পরেও পুলিশ সুপার মহোদয়ের, ঘোষণা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবাদে মাদক ব্যবসা করে যাচ্ছেন কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী, এবিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব মোশারফ হোসেন তরফদার বলেন, আমরা মাদক ব্যবসায়ীদের বিরোদ্ধে জিহাদ ঘোষনা করেছি তায় একে একে সব মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দাড় করাচ্ছি।
তবে দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি  নিশ্চিত করে তিনি বলেন, আখাউড়াকে মাদক মুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি।।