সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফির ব্যাটিং তাণ্ডব!

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান বলেছিলেন, ‘ব্যাটিংটা মনযোগ দিয়ে করলে মাশরাফি ভাই হতেন বিশ্বের সেরা অল-রাউন্ডার। ‘ সেই দিন এখন অতীত।

কিন্তু আজও যে ব্যাটিংটা ভুলেননি তার জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের ম্যাচে। যার ভয়ে বিশ্বের তামাম বোলারদের হাঁটু কাঁপে সেই ক্রিস গেইল পর্যন্ত দর্শক হয়ে গেলেন মাশরাফির ব্যাটিংয়ের!

১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন রংপুরের দুই ওপেনার ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালাম। আল আমিনের বলে বোল্ড হওয়া কিউই হার্ডহিটার আজও বড় স্কোর করতে পারেননি। ২০ বলে করেছেন ১৫ রান। অধিনায়ক মাশরাফি ৩ নম্বরে নেমে গেইলের সঙ্গে ধুমধারাক্কা ব্যাটিংয়ে যোগ দেন। দুজনে মিলে তুলাধুনা করতে থাকেন চিটাগং বোলারদের।

মাত্র ১৭ বলে রংপুর অধিনায়ক করে ফেললেন ৪২ রান! বাউন্ডারি হাঁকালেন ৪টি। ওভার বাউন্ডারি ৩টি। আউট হলেন সানজামুলের বলে বোল্ড হয়ে।

অন্যপ্রান্তে গেইল তখন ৩০ রানে অপরাজিত। ম্যাশের তাণ্ডব দেখে গেইল নিশ্চয়ই আজ ম্যাচ শেষে বলবেন, ‘কেন ব্যাটিংটায় মনযোগ দিলে না ম্যাশ?’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা