সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ : আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর‘ মেমোরি অব দ্যা’ ওয়ার্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’’ এ অর্ন্তভুক্তির মাধ্যমে ‘‘ বিশ্বপ্রামান্য ঐতিহ্যের’’ স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল কায়ছারের সভাপতিত্বে স্থানীয় রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাট্য র‌্যালী বের হয়ে আশুগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আশুগঞ্জ কাচারী বিথীকা বঙ্গবন্ধু মোড়ালে গিয়ে শেষ হয়।

এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈন উদ্দিন মঈন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া, যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইকবাল হুসাইন, ডেপুটি কমান্ডার আবুল হাসেম, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোবারক আলী চৌধুরী, হেবজুল বারি, হাজী সাঈদুর রহমান, নাছির মিয়া, মোশারফ হোসেন মুন্সি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন, যুবলীগ নেতা আতাউর রহমান কবীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনিসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
র‌্যালিতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি সহ সামাজিক সাংস্কৃকিত রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ কয়েক হাজার লোক অংশগ্রহণ করে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা