,

গেইলদের ছাপিয়ে তিনিই ‘রাজা’!

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলে মারকুটে ব্যাটসম্যানের অভাব নেই। ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালাম আছেন। আছেন শহীদ আফ্রিদি, কার্লোস ব্রাফেট কিংবা এভিন লুইসদের মতো বিগ হিটাররা। সিলেট সিক্সার্সের বিপক্ষে দুর্দান্ত ইনিংসটির পর সিকান্দার রাজাকে অনেকেই রাখবেন তাঁদের নামের পাশে। জিম্বাবুয়ে ব্যাটসম্যানের হয়তো এরপরও আক্ষেপ থেকে যাবে। এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরিটা যে হাতছাড়া করেছেন মাত্র ৫ রানের জন্য!

পাকিস্তানে জন্ম নিলেও জাতীয় দলের জার্সিতে জিম্বাবুয়ের নাম থাকায় সিকান্দারের অতটা তারকাখ্যাতি নেই। ব্যাপারটা তাঁর জন্য একদিক থেকে শাপেবর। চাপ ছাড়া খেলতে পারেন। আজ তাই হয়তো চিটাগং ভাইকিংসের হয়ে উইকেটের চারপাশে স্ট্রোকের পসরা সাজিয়ে বসেছিলেন। ৬ ছক্কা ও ৯ বাউন্ডারিতে তাঁর ৪৫ বলে ৯৫ রানের ইনিংসটা চিটাগংকে এনে দিয়েছে ৫ উইকেটে ২১১ রানের শক্ত ভিত্তি।

অথচ ১০ম ওভারে সিলেটের পেসার কামরুল ইসলাম রাব্বির বলে ব্যক্তিগত ১ রানে ‘জীবন’ পেয়েছিলেন সিকান্দার। সিলেটের অধিনায়ক নাসির হোসেন তাঁর ক্যাচ ফেলেন। পরের ওভারে সেই নাসিরকে এক ছক্কা আর এক বাউন্ডারিতে আছড়ে ফেলেছেন সীমানায়। এরপর আর সিকান্দারকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
ফিফটি তুলে নিয়েছেন মাত্র ৩০ বলে। পেতে পারতেন সেঞ্চুরির দেখাও। কিন্তু শেষ ওভারের দ্বিতীয় বলে তাঁর উঁচু করে মারা স্কয়ার ড্রাইভ লুফে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে লুফে নেন আন্দ্রে ফ্লেচার।

একটু রয়ে-সয়ে খেললে সিকান্দার হয়তো সেঞ্চুরিটা পেতে পারতেন। শেষ পর্যন্ত তা না হলেও বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের পাশে নিজের নামটা লিখিয়েছেন। অর্থাৎ, গেইল-ম্যাককালামদের ছাপিয়ে আপাতত সিকান্দারই ‘রাজা’!

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে