,

রাশিয়া বিশ্বকাপে ইতালিকে দেখা যেতে পারে!

news-image

স্পোর্টস ডেস্ক : ইতালি এখনও শোকের নগরী। বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে সুইডেনের কাছে হেরে ৬০ বছর পর বিশ্বসেরার মঞ্চে খেলার সুযোগ হারিয়েছে আজ্জুরিরা। তবে শোকে কাতর চারবারের বিশ্বসেরা দেশটিকে রাশিয়া বিশ্বকাপ খেলার আশা যোগাচ্ছে পেরুর সংবাদ মাধ্যম ‘লিভেরো’। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবলে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিশ্বকাপের মূলপর্ব থেকে বহিষ্কৃত হতে পারে পেরু। আর তাতেই আশার বাতিটা খানিকটা হলেও যেন জ্বলে উঠেছে ইতালির জন্য।

লিভেরোর প্রকাশিত খবরে বলা হয়েছে, পেরুর জাতীয় সংসদে একটি প্রস্তাব উত্থাপন করেছেন কংগ্রেসের মহিলা সদস্য প্যালোমা নচেডা। সেই প্রস্তাব সংসদে পাস হলে নির্বাচন ছাড়াই অগণতান্ত্রিক উপায়ে দেশটির ফুটবল ফেডারেশন সভাপতি হতে পারবেন যে কেউ।

কিন্তু এমন উপায়ে ফুটবল ফেডারেশনের সভাপতি কিংবা কাউন্সিলর হওয়া সম্পূর্ণভাবে খেলাটির অভিভাবক সংস্থা ফিফার নিয়মের পরিপন্থী। যেকোনো ফুটবল ফেডারেশনকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে দূরে রাখার কড়া নিয়মও আছে ফিফার আইনে।

লিভেরো জানাচ্ছে, নচেডার প্রস্তাব সংসদে পাস হলে, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ফিফার সবরকম প্রতিযোগিতা থেকে বের করে দেয়া হতে পারে পেরুকে। অর্থাৎ, সেক্ষেত্রে বিশ্বকাপও খেলা হবে না ৩৬ বছর পর বিশ্বসেরার মঞ্চের টিকিট পাওয়া পেরুর।

সেটি দেখেই আশায় বুক বাঁধছে ইতালির সমর্থকরা। পেরু বিশ্বকাপ খেলতে না পারলে ইতালি, নেদারল্যান্ডস কিংবা বিশ্বকাপ বাছাইপর্ব পেরোতে না পারা সাউথ আমেরিকার আরেক দল চিলিকে দিয়ে হতে পারে ৩২তম দলের শূন্যস্থান পূরণ। এক্ষেত্রে ফিফার সদস্য দেশগুলোই ভোটাভুটির মাধ্যমে ঠিক করবে কোন দল যাবে বিশ্বকাপে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে