,

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেত্রীর খুনের ঘটনাঃ থানায় মামলা আটক ১, পিবিআই ঘটনাস্থল পরিদর্শন

news-image

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামীলীগ নেত্রী খুনের ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম ,দায়ীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশের বিশেষ টিম পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত জব্দ করে ।

এ ঘটনায় নিহতের ভাই আমির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামী করে নবীনগর থানায় মামলা দায়ের করে। মামলার এজাহারে স্থানীয় রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দল থাকতে পারে বলে উল্লেখ করা হয় ।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম শিকদার জানান, নিহতের ভাই বাদী হয়ে মামলাটি দিয়েছেন। মামলায় রাজনৈতিক পূর্ব বিরোধকে হত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় জাহাঙ্গীর নামে এক সিএনজি চালিত অটোরিক্সা চালককে আটক করা হয়েছে।নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার রাতে নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার দলীয় কর্মকান্ড শেষে রাতে তার বাড়িতে ফেরার পথে জিনোদপুরের চরপাড়ায় দুর্বৃওরা তাকে হত্যাকরে।এদিকে জানাজা শেষে তাকে গ্রামের বাড়িতে দাফন করার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে