ব্রাহ্মণবাড়িয়ায় আমনের বাম্পার ফলন

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক-কৃষাণীদের বাড়ির আঙ্গিনায় চলছে বোনা ও রোপা আমন ধান কাটার মহা ধুম। ঘরে ঘরে শুরু হয়েছে নবান্ন উৎসবের আমেজ। বাহারী রকমের পিঠার পসরা সাজিয়ে শীতের সকালে পরিবারের সদস্যদের নিয়ে উৎসেব মেতে উঠবে সবাই। উপজেলার বিস্তীর্ণ এলাকার মাঠ ঘুরে দেখা গেছে বিভিন্ন বয়সীর কৃষক-কৃষাণীরা কাস্তে হাতে নিয়ে মাঠে ধান কাটতে ব্যস্ত সময় পার করছে। মাঠের পর মাঠ বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজের মাঝে সোনালী ধানের ঝিলিক। ফলে প্রান্তিক কৃষকের মুখে দেখা দিয়েছে হাসি। অনুকূল আবহাওয়া, স্থানীয় কৃষি বিভাগের সঠিক পরামর্শ ও সঠিক ভাবে সার ব্যবহারের ফলে নাসিরনগরে এ বছর বোনা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, বিশাল এলাকা জুড়ে সবুজ সমারোহে ভরে ওঠেছে ধানের মাঠ। মাঠের মাঝে মাঝে কিছু ধান পাকতেও শুরু করেছে। কোনো কোনো মাঠে ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা। বুড়িশ^র ইউনিয়নের স্কুল শিক্ষক কানু দেব জানান, চলতি বছর ১২ বিঘা বোনা আমন চাষ করেছি। অনুকূল আবহাওয়া, স্থানীয় কৃষি বিভাগের সঠিক পরামর্শ ও বর্ষার পানি বেশি হওয়ায় অন্য বছরের তুলনায় এ বছর ফলন খুব ভাল হয়েছে। কিন্তু ধানের দামের তুলনায় উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসান গুনতে হবে। এক বিঘা জমি কেটে ঘরে তুলতে তাদের খরচ হচ্ছে প্রায় ছয় হাজার টাকা। কারণ হিসেবে উল্লেখ করেন, শ্রমিকের স্বল্পতার দরুন শ্রমিকের অতিরিক্ত মুজরী প্রদান। বাসস

উপজেলা সরকারী কৃষি অফিস সূত্রে বলা হয়, নাসিরনগর উপজেলায় বোনা আমন ধানের ৯৯২৮ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। রোপা আমন আবাদ হয়েছে ৩৩৩০ হাজার হেক্টর জমিতে। এ বছর তাদের লক্ষ্যমাত্র ছিল ১.৬ মেটিক টন। তবে অনুকূল আবহাওয়া, কৃষি বিভাগের সঠিক পরামর্শ ও বর্ষার পানি পরিমান মত হওয়ায় অন্য বছরের তুলনায় এ বছর লক্ষ্যমাত্র অতিক্রম করবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম